অভিষেক ম্যাচে সুপার হ্যাট্রিক
Start typing...
প্রতিবেদক,
টিপু সুলতান বিজয়ঃ
AFC কাপের ১ম রাউন্ডে ই গ্রুপে খেলায় মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ ক্লাব বসুন্ধরা কিংস ও মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টস।
জিতলেই গ্রুপ সেরা হওয়ার মিশনে নেমে ছিলো বাংলার কিংস ক্লাব বসুন্ধরা। খেলা শুরু হওয়ার কিছু সময় পর থেকে একের পর এক চমক দেখাতে শুরু করে আর্জেন্টাইন স্ট্রাইকার। একাই ৪ গোল করে টিসি স্পোর্টসর রণতরী ডুবিয়ে দেয়। ম্যাচ জয়ের নায়ক আর্জেন্টাইন তারকার অভিষেক ম্যাচে তার জাত চেনায়। বসুন্ধরা কিংসের প্লেয়ার আর্জেন্টাইন স্ট্রাইকার বার্কোসের সুপার হ্যাট্রিক করে। তার এই হ্যাট্রিকের সুবাদে এএফসি কাপে টিসি স্পোর্টসকে ৫-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস।
১ম ম্যাচ জিতে পূর্ন ৩ পয়েন্ট নিয়ে ই গ্রুপের শীর্ষে আছে তারা। গ্রুপের বাকি দুটো দল হলো ভারতের চেন্নাই সিটি ও মালদ্বীপের মাজিয়া এসআরসি।
